বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব

৭৮টি সরকারি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু : জাহিদ মালেক

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১২.০৩ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, কোভিড শুরুর সময় দেশে হাতে গোনা ২-১টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ছিল। বর্তমানে দেশের ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোসহ ৭৮টি সরকারি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে।
রোববার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘রোল অব সার্জন্স ইন কোভিড পেন্ডামিক : বাংলাদেশের প্রেক্ষিতে’ সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কোভিডে নিহত চিকিৎসক নার্সসহ সকল দায়িত্বশীলদের প্রতি শোক জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এই কোভিডে দেশের প্রায় ১১৫ জন অভিজ্ঞ চিকিৎসক মারা গেছেন। শুধু ২৬ জন সার্জন্সই মারা গেছেন। আরো অন্যান্য নার্স, পুলিশ, সাংবাদিকসহ দায়িত্বরত লোকজন মারা গেছেন। এই ক্ষতি পূরণ হবার নয়। তাদের এই ত্যাগের মাধ্যমে দেশের মানুষের কর্মক্ষেত্র সচল রয়েছে। তাই তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমরা চির কৃতজ্ঞ।’
“সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ” এর সভাপতি অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলমের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আজিজ, এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com