শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মোদিকে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ

  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৭.২৪ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

রবিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ‘আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সম্মতি আছে।

আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক হবে।

আমাদের বিজয় ভারতেরও বিজয়। আমাদের একসাথে উদযাপন করা উচিত বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, দোরাইস্বামী আশ্বস্ত করেছিলেন ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভার্চুয়াল সম্মেলনকে মোদির ব্যক্তিগত সফরের বিকল্প হিসেবে গণ্য করা হচ্ছে না।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সাথে বৈঠককালে তিনি বলেছিলেন, বরং এটা একটি পরিপূরক সম্মেলন হবে।

ড. মোমেন বলেন, তাদের মধ্যে খুব ভাল বৈঠক হয়েছে এবং ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সংবেদনশীলতা ও সমস্যাগুলো সম্পর্কে জানেন।

উভয়পক্ষই লাইন অব ক্রেডিটের আওতায় থাকা প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।

ড. মোমেন বলেন, তারা সীমান্ত হত্যার বিষয়ে এবং দুপক্ষের সীমান্তের জুড়ে থাকা ইস্যু মোকাবিলা করে তা বন্ধের উপায় নিয়েও আলোচনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com