সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

অভিশপ্ত মানবজাতি

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ১.৪২ পিএম
  • ৫০৭ বার পড়া হয়েছে
পারভীন আক্তার
চেতনাবাজরা আজ তোমরা কই, ভয়ে চেতনার ভিতর লুকিয়ে গেল সই।
ধর্ষক যখন খামচে ধরে বান্দা থাকে কই শয়তানকে রাজত্ব দিয়ে তিনি পাতেন সই কেমন সর্বনাশ মানুষকে শয়তানে রূপদান, অবিকল মানুষ নিরীহ-নিপীড়িতে বাগদান।
কিসের সহ্য,কিসের ধৈর্য হায়েনা বানাবে কেন মানুষ খেকো মানুষকেই আবার শ্রেষ্ঠ মুকুট কেন কলিজার ভিতর দূষিত বাষ্প দূর করো সহসা, নইলে বাজবে আমরণ অনশন অনাহারে তমসা।
একই প্রজাতি কী করে হয় জাতশত্রুর মতো শত, ঘৃণা,ঘৃণা চরম ঘৃণা মানুষজাতির উচ্চ শির নত লাগাম ধরো এইবার,নাটাই হাতে রশি টানো জোরে, ঘূর্ণন পাঁক খাওয়া ঘুড়ি নাগালে আনো নিমিষে এক তুড়ে।
চেতনাবাজ,গলাবাজ,মিছিলবাজ আরো কত কী ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অবিচার কার্যে ঢেলো না ঘি সব দোষ তোমার,কেন পৃথিবী দেখালে হোদাই সেই সুযোগে সুন্দর অসুন্দরে ফায়দা লুট কামাই।
হিংস্র আর দেবতা সব যে তোমার দাবার গুটি, সাবধান হও;আর বেলো না মানুষ হাসানো রুটি একদিকে চলছে প্রতিবাদ;অন্যদিকে সরাইখানায় নাচ, মদে ঢুলছে মহাজন বিদ্যাপতি;নর্তকীর কোমরে বাজ।
এ কি সর্বনাশের অশনি সংকেত দেখছে জাতি আজি, শেষের পাতায় লিখতে ইতিহাস হাল ধরো, হে মাঝি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com