রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

এইচএসসি-সমমানের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহের জানানো হবে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৭.৩০ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি-সমমান পরীক্ষার সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা জানানো হবে আগামী সপ্তাহে। এছাড়াও কয়েক দফা ছুটির পর আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী দু’এক দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আজ শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।
তিনি বলেন, এইচএসসি-সমমানের পরীক্ষা নেয়া সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার জানানো হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীরা ৪ সপ্তাহের সময় পেতে পারে। তবে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা যায় কিনা এ বিষয়েও আলোচনা চলছে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মত পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে।
ভার্চূয়াল এই সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু হবার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় তা স্থগিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com