শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মাস্ক না পড়ায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫৩ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া ঘরের বাইরে আসায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। এ কারণে সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।তিনি বলেন, সরকারি এ নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া চলাফেরা করায় কোতোয়ালী মোড়ে ৫০ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়েছে।
মো. উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় রাস্তা-ঘাট, বিপনি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাফেরা করছে। যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় আনতে এই জরিমানা করা হয়েছে।
অনেকের কাছে জানতে চেয়েছি, মাস্ক পরেননি কেনো? তারা উত্তরে বলেছেন- করোনা ভাইরাস এখন নেই, তাই তারা মাস্ক পরেন না! করোনো তাদের সংক্রমিত করবে না! অনেকে ভুলে মাস্ক বাসায় রেখে এসেছেন বলেও অজুহাত দেখান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com