মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস মহামারি কোভিড-১৯‘র কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে জেলা প্রশাসকের অনুমতি লাগবে বলে এক প্রেসবার্তায় জানিয়েছেন জেলা প্রশাসনের অফিস।
চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক নিম্ন লিখিত নির্দেশনা প্রদান করেছেন। যা হলোঃ করোনা ভাইরাস(কোভিড-১৯) এর কারনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগণের মাঝে যে কোন ধরনের ত্রাণ বা সাহায্য সামগ্রী বিতরণের পুর্বে চট্টগ্রাম জেলা প্রশাসনকে অবহিত করতে চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও-দের প্রতি অনুরোধ জানিয়েছেন। মোট ত্রাণ বা সাহায্য সামগ্রী বরাদ্দ প্যাকেট থেকে অংশ বিশেষ বা সাধ্যমত ত্রাণ, চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়া ত্রাণ বিতয়ণ কালে যে কোনো ধরনেব অনাকাংখিত সমস্যা এড়াতে প্রয়োজনে, জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেয়ার আহবান করেছেন। ত্রাণ বা সাহায্য সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও-দের ত্রান বিতরণ বা করোনাভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে কাজ বা যে কোনো ধরনের উদ্যোগ কে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ সাধুবাদ জানিয়েছেন।