শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

না ফেরার দেশে পাড়ি জমালেন ওমর ফারুক বাদশা

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.৫০ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে
সুজন পাল নোয়াখালীঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ব্রেইন স্ট্রোক করে মারা যান। রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২০ দুপুরে ঢাকা নেওয়ার পথে অবস্থার অবনতি দেখা দিলে কুমিল্লা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে তার অকাল মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের মাঝে শোকের ছায়া নেমেছে। উপজেলায় দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে জড়িত ছিলেন। গরীব ও অসহায় মানুষের দুঃসময়ের বন্ধু ছিলেন এবং বিপদের বন্ধু ছিলেন। তার মৃত্যু খবর পেয়ে গরীব,অসহায় এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভিড় জমে তাকে এক নজর দেখার জন্য।
সাহসী, কর্মঠ, বলিষ্ঠ কন্ঠের অধিকারী এমন একজন সাহসী নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।বেগমগঞ্জ পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান জাফর উল্ল্যা চৌধুরী। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সামসুর নাহার চৌধুরী বলেন, আমি বেগমগঞ্জ উপজেলায় দায়িত্ব নিয়ে আসার পর যে কয়দিন ওনাকে পেয়েছি আমার দেখা সাহসী নেতার মধ্যে সে একজন। তিনি গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com