শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর বদলগাছীতে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.১২ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী নিয়ে নিয়মিত কর্মসূচীর অংশ মোতাবেক আবারও বিশাল আকৃতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবানে দলমত নির্বিশেষে এলাকার জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে শতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করে।
সবার একই দাবী ৭৮১-৮২১ অব্দ: পর্যন্ত এক সময় পাহাড়পুর বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল। এখানকার আচার্য ছিলেন বিখ্যাত পন্ডিত শীলভদ্র ও অতিশ দিপংকর।
সেই স্মৃতি পূন:প্রতিষ্ঠায় পাহাড়পুর বিশ্ববিদ্যালয় এখন জনগণের প্রাণের দাবী।মানববন্ধনে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত পরিষদের সদস্য সচিব বৈদ্যনাথ টপ্য, যুগ্ম আহবায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বদলগাছী কারিগরি কলেজের প্রভাষক মোঃ গোলাম কিবরিয়া, বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, পাহাড়পুর আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, গোবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ,
উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস,এম মনিরুল ইসলাম সাজু, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান হিরা, যুগ্ম আহবায়ক কারিম হোসেন, মোঃ মোস্তাক জাকারিয়া, বিরু প্রমূখ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com