শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ওয়েব সিরিজের নামে অশ্লীলতা, পরিচালক রানা গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৮.২৪ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ অশ্লীল ওয়েব সিরিজ নির্মাণ করায় কথিত পরিচালক রানা বর্তমান গ্রেফতার। কখনও চিত্রপরিচালক, কখনও মানব কল্যাণ সস্থার চেয়ারম্যান আবার কখনও ওয়েব সিরিজের পরিচালক হিসেবে নিজেকে দাবি করেন।
যার কথা বলছি তিনি হলেন কথিত পরিচালক রানা বর্তমান। যদিও সম্প্রতি মগবাজার আর এফডিসির সামনে নিজেকে চিত্রপরিচালক আর মানব কল্যাণ সস্থার একজন বড় মাপের চেয়ারম্যান দাবি করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক থেকে তাকে জবাবদিহি করলে তিনি পরিচালক শামীমুল ইসলাম শামীমের সহযোগী পরিচালক হিসেবে পরিচয় দেন।
পরবর্তীতে পরিচালক সমিতি শামীমুল ইসলাম শামীমের নামে চিঠি ইস্যু করলে তিনি পরিস্কারভাবে জানিয়ে দেন রানা বর্তমান নামে কোন সহযোগী পরিচালককে চেনেন না। সেই আলোচনা শেষ হতে না হতেই আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন এই কথিত পরিচালক। সম্প্রতি ‘বুকের ভিতর কষ্ট’ শিরোনামের শর্টফিল্মের নামে অশ্লীল ওয়েব সিরিজ নির্মাণ করায় গ্রেফতার হন তিনি। মডেল-অভিনয়শিল্পী জারার করায় মামলায় গ্রেফতার হয় রানা বর্তমান।
মুঠোফোনে সোনিয়া ওয়াহিদ জারার থেকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে আমাকে শর্টফিল্মের কথা বলে কাজে নেয়। আমি জানতাম না এটি ওয়েব সিরিজ। তাছাড়া এমন কিছু দৃশ্যের শট নিয়েছে আমি অবগত ছিলাম না।
যখন জানতে পারি ১৮+ ওয়েব সিরিজ এবং কিছু অশ্লীল দৃশ্য রয়েছে তখন রানাকে আমি দৃশ্যেটি না রাখার অনুরোধ করি এবং কিছু টাকার দেওয়ার প্রস্তাব দেই তখন রানা আমাকে বলেন এ রকম দৃশ্য না থাকলে ভিউ হবে না। তবে সে যা করেছে তা মূলত অন্যায়। আমি তাকে এই অশ্লীল কনটেন্ট ছাড়তে নিষেধ করা সত্ত্বেও তিনি তা ইউটিউবে মুক্তি দেন। তাই আমি তার নামে মামলা করতে বাধ্য হই। আমি তার শাস্তির দাবি করছি।’
এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক জয় সরকার মুঠোফোনে জানান, ‘আমার এক নাটকের শিল্পী সোনিয়া ওয়াহিদ জারাকে একটি শর্টফিল্মের কথা বলে কিছু দৃশ্য ধারণ করে সেখানে কিছু অশ্লীল ফুটেজ লাগিয়ে শর্টফিল্মটি ইউটিউবে ছেড়ে দেন। তাতে করে ঐ শিল্পী ক্ষিপ্ত হয়ে থানায় সরাসরি একটি মামলা করে দিলে পিবিএ পুলিশ তাকে গ্রেফতার করে। তবে এদের মতো অনেকেই পরিচালক সমিতির নাম ভাঙ্গিয়ে এ রকম কাজ করে আমাদের মান সম্মান নষ্ট করছেন। আমি এ রকম নামধারী পরিচালকদের শাস্তি দাবি করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com