মোঃইমরান হোসাইন তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের কভিড-১৯ ক্ষতিগ্রস্ত অসহায় ৫০পরিবারকে ৭৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে জাগো নারী, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় এই কার্যক্রম শুরু করেন। আর্থিক সহায়তার আদান প্রদানের মাধ্যম হচ্ছে রকেট এবং বিকাশের।
আর্থিক সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ইউপি সচিব মোঃ জাকির হোসেন জাগো নারীর মাঠকর্মী ইয়াসমিন এবং পারভেজ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
আর্থিক সহায়তা প্রদান কালে জাগো নারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন কার্যক্রমের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ নারী নির্যাতন ও যৌতুক বিরোধী আন্দোলনে আমরা সব সময় সক্রিয় আছি