শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ডিসেম্বরের মধ্যে ফরিদ মোস্তফার মামলা প্রত্যাহার করতে হবে: ফেনীতে বিএমএসএফ নেতৃবৃন্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫০ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ ২১ সেপ্টেম্বর সোমবার আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজারে পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত ৬ টি মামলা প্রত্যাহারের পূন:দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।
অন্যথায় জানুয়ারিতে দেশব্যাপী সারাদেশে মিথ্যা-হয়রাণীর শিকার সাংবাদিকদের পক্ষে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে কর্মসূচী গ্রহন করা হবে। এদিকে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক নির্যাতনককারী রাক্ষুসে সাংবাদিক চিহ্নিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়।
একুশে সেপ্টেম্বর দুপুরে ফেনী জেলা কমিটি কর্তৃক আয়োজিত ফেনী জেলা শাখার সদস্য সাইফুদ্দিন সুমীর বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও ফেনী জেলা আহ্বায়ক কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর একথা বলেন।
স্থানীয় চাইনিজ রেস্তোরাঁ ক্রাউন ওয়েস্ট হল রুমে বিএমএসএফ ফেনী জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সম্পাদক এসএম জীবন , সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খাইরুল আলম, ফেনী জেলা কমিটির উপদেষ্টা তমিজউদ্দিন, ফেনী জেলা কমিটির সদস্য-সচিব সাদ্দাম হোসেন গনি, যুগ্ন-আহবায়ক সিরাজ উদ্দিন দুলাল প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ,নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান, শারমিন সুলতানা মিতু, রিমি সরদার প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিক সাইফুদ্দিন সুমির বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com