মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ ২০সেপ্টেম্বর নগরীর সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দর সাথে ২০সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় আলোরপথে-দিগন্ত সোসাইটি(এডিডিএস )এনজিও সংস্থার এক সমন্বয় সভা সমিতির নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
এসময় এডিডিএস সংস্থার মূল কার্যক্রম উপস্থাপন করেন ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক মুঃবাবুল হোসেন বাবলা।
এর আলোকে সমন্বয় করে আশ্বাস্ত জানিয়ে বক্তব্য রাখেন বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কাজী আজিজুল হক, সাঃ সম্পাদক বাবু চন্দন সরকার,অর্থ সম্পাদক মোঃমুছা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-আবুল কালাম,সাহিত্য,পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক-হুমায়ন কবির, এতে আরো উপস্থিত ছিলেন এডিডিএস’র উপদেষ্টা ও চিকিৎসক প্রতিনিধি ডাঃউদয়ন কান্তি মিত্র, যুগ্ন সম্পাদক আসাদুল ইসলাম,অর্থ সম্পাদক-রুমা ইয়াছমিন, তাহমিনা ইসলাম, ট্রেনার সদস্য কনা দাশ ও রুমা দেবী প্রমুখ।
নেতৃবৃন্দর এডিডিএস কে সার্বিক সহায়তা সহ কর্ম এলাকায় সকল উন্নয়ন মূলক কাজে সর্বাত্মক সাহার্য্য -সহযোগিতা করার আশ্বাস্ত করেন।
পরিশেষে মাস্ক ব্যবহার বিধি-করোনাকালীন কার্যক্রম অবহিতকরণ পত্র, প্রচার পত্র এবং কর্মসূচির রিপলেট পত্র নেতৃবৃন্দর হাতে তুলে দেওয়া হয়।আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় ভিটামিন এ ক্যাম্পাইন দিবসে এডিডিএস সংস্থার পক্ষ থেকে মোবাইল টিমের মাধ্যমে এবং অস্থায়ী কার্যালয়ে বিনামূল্যে ভিটামিন এ’ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে বলে সমন্বয় বৈঠক থেকে জানানো হয়।