সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

“আমাকে ক্ষমা করিও “সুবর্ণা”

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৯.২৩ পিএম
  • ৯৯৭ বার পড়া হয়েছে

গৌতম চন্দ্র বর্মনঃ

আমার চোখে আলো আছে, কিন্তু আমার পৃথিবীটা আজ অন্ধকারে ঢাকা।

সেখানে আছে হতাশা আর একরাশ গ্লানি।

দুচোখ হাত-পা থাকতেও আজ আমি পঙ্গু।

সারা শরীর আজ অবশ হয়ে গেছে।

এই ভাবে বেঁচে থাকা বড় বেশি বেদনাদায়ক,।

না পারছি বাঁচতে না পারছি মরতে।

জীবনের ভার আর সইতে পারছি না। প্রত্যাশার ভারে ন্যুব্জ।

চোখের জল চোখের কোনায় ধরে রাখি।

লোকলজ্জায় প্রাণ খুলে কাঁদতেও পারি না।

কিন্তু প্রতিনিয়ত হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

বুকে পাথর চেপে আছি এই আশায় যে, সব অন্ধকার কেটে যাবে।

ভোরের আলোয় যেমন অন্ধকার পৃথিবী আলোকিত হয়, তেমনি একটি নতুন সকালের অপেক্ষায় আছি।

কিন্তু বাস্তবতা হচ্ছে, সেই সকালটি আর কখনো আসবে না!

আমি যত জীবনকে আঁকড়ে ধরতে চাই, ততই জীবন আমার থেকে মুখ ফিরিয়ে নেয়।

জীবনের গলিপথে শুধু একটি ‘ছায়া’ দেখতে পাই।

কিন্তু আমি সেই ছায়া মাড়াতে চাই না।

আজ নিরুপায় এই কথাটি কাকে বুঝাবো হয়তো একদিন স্বপ্নের পথে পথ হাঁটব।

তারপর তারা হয়ে সুর্বনার খবর নেব।

সেই দিন তাকে বলব, কেন তার খবর নিতে পারিনা।

কেন তার ফোন ধরি না। কেন তাকে দেখতে যাইনা।হয়তো চলার মধ্যে তোমার কাছে অনেক কিছু চেয়ে গেছি তুমি আমাকে পাওয়ার আশায় দিয়ে গেছ।

আজো বাহিরে বের হলে হাঁত খরচের টাকাটা চাওয়ার ইচ্ছে করছে,কিন্তু আজ আমার বেকার জীবনের এ চাবিটা কেউ কেড়ে নিল না তাই তুমি আমায় ক্ষমা করে দিও “সুর্বনা”??

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com