রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে ইতালি

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৪.০৯ পিএম
  • ৫০৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে ইতালি। ৭ই সেপ্টেম্বর দেশটির স্বাস্থ্য বিভাগ এক নোটিশে বিদ্যমান নিষেধাজ্ঞা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ ৭ই সেপ্টেম্বর থেকে আর না বাড়াতে ঢাকার তরফে অনুরোধ করা হলেও পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ইতালি।

করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৭ই জুন বাংলাদেশী যাত্রী নিয়ে ইতালি যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। এরপর আরো কয়েকটি চাটার্ড ফ্লাইটে ইতালি যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় প্রথম দফা নিষেধাজ্ঞা দেয় ইতালির স্বাস্থ্য বিভাগ।

এই অবস্থায় বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার জাল সার্টিফিকেট নেয়ার বিষয়টি প্রকাশ হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে। জুলাইয়ের শুরুতে দুবাই হয়ে ইতালি যাওয়া কয়েকশ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয় ইতালিয়ান কর্তৃপক্ষ। পরে বাংলাদেশিদের প্রবেশের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় দেশটি।

ইতালি থেকে ছুটিতে বা জরুরি কাজে দেশে এসে বহু বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের ছুটি বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যাত্রীরা।

বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে বিপর্যস্ত হয়ে পড়া ইতালিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে। যার মেয়াদ আগামী ১৫ই অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকা এবং সনদ জালিয়াতির ঘটনায় বাংলাদেশিরা দুনিয়াজুড়ে ভ্রমণ সংক্রান্ত সঙ্কটে পড়েছেন। জাপান, মালয়েশিয়া এবং কুয়েতে বাংলাদেশিরা প্রবেশ করতে পারছেন না। ইউরোপীয় ইউনিয়ন যে ৫৪ টি দেশের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেই তালিকায়ও নেই বাংলাদেশের নাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com