রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঠাকুরগাঁওয়ে নারী মুক্তি সংসদের নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৯.০১ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃসকল রাজনৈতিক দলে ও নির্বাচনে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করণ এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য-সহিংসতা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় বাংলাদেশ নারী মুক্তি সংসদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ নারী সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আফরোজা রিকার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. মনসুর আলী।

সমাবেশে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিপু রাণী, সহসম্পাদক রাহেলা আকতার, প্রচার সম্পাদক জুঁই জেসমিন, ফরিদা বেগম, হাবীবা আক্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদর উপজেলা সহসভাপতি গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।

বক্তারা বলেন, দেশ শুধু রাজনৈতিক দলের কাঠামোয় ৩৩ ভাগ নারী নেতৃত্ব প্রতিষ্ঠা নারীর ক্ষমতায়নের জন্যে যথেষ্ট নয়, রাজনৈতিক দলে ও নির্বাচনে নারী নেতৃত্ব নিশ্চিত করার জন্য নারী-পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য-সহিংসতা বন্ধ করতে নারী-পুরুষ সকলকে সমাজের প্রতিটি ক্ষেত্রে সক্রিয় ভুমিকা রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com