রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বুধবার ৮ লাখ ৬০ হাজার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১.২৭ পিএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বুধবার ৮ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।
সিএসএসই’র উপাত্ত অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ২২২৮টা) আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ২০৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৮ লাখ ৬০ হাজার ৮৫৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬১ লাখ ১০ হাজার ৫৩৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি।
এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৩ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে কোভিড-১৯-এ তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, ব্রিটেন, ইতালি ও ফ্রান্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com