সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনার প্রাদুর্ভাব এখনো বেড়েই চলেছে : ডব্লিউএইচও

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ১১.৩৯ এএম
  • ৬৭০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসজনিত মহামারি পরিস্থিতি চলছে নয় মাস ধরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব এখনো বেড়েই চলেছে। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগের তুলনায় ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর গতি কিছুটা কমেছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ এবং ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিশ্বে করোনার সংক্রমণ ধীর হলেও ভারতে বাড়ছে আক্রান্তের হার। করোনাভাইরাসবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

ডব্লিউএইচওর প্রধান ট্রেডস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, আমেরিকা মহাদেশ, আফ্রিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে, তবে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেড়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ভারতে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ভারতে গত সোমবার একদিনে মৃতের সংখ্যা এগারোশর বেশি হওয়ায় দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার জনে।

এদিকে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের অবরুদ্ধ ভূখণ্ড গাজা লকডাউন করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন হাজার ৩০০ শিক্ষক-শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন।

পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় বৈশ্বিক আক্রান্তের সংখ্যা  দুই লাখ ৪০ হাজার বেড়ে, দুই কোটি ৪০ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা একদিনে পাঁচ হাজার ৮০০ বেড়ে আট লাখ ২৩ হাজারের অধিক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com