রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না: প্রতিমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৮.৫৫ পিএম
  • ৮১৭ বার পড়া হয়েছে

আকরোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হচ্ছে না। একই সঙ্গে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ব্যাপারেও একই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা পিইসি প্রস্তাবের সারসংক্ষেপ পাঠিয়েছিলাম; তাতে সম্মতি পাওয়া গেছে। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবার পিইসি ও ইইসি এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেওয়ার পক্ষে নীতিগত সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘এবার প্রাথমিকের সমাপনী বা পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার বিষয়টি পর্যালোচনা করে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এখন আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com