শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত: লক্ষ্মীপুরে ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই!

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৪.৫৭ পিএম
  • ৬৯২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল গভীর রাতে সদর উপজেলা মান্দারী পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হল মেসার্স লতিফ ফিস ফিড, ভাই ভাই মেডিকেল হল, মোবারক স্টোর, মাস্টার মেডিকেল হল, আলী পোল্ট্রি ও একটি খালি দোকানঘর।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় মান্দারী পূর্ব বাজারের আলির মুরগি দোকান ও একটি খালি দোকান ঘরে আগুন জ্বলে ওঠে। মুহুর্তেই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ৬টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, মুরগি দোকানের গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
এদিকে মেসার্স লতিফ ফিস ফিড প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আবদুল লতিফ লাতু বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এ প্রতিষ্ঠানটি দাঁড় করেছিলাম। এখন আমার সব শেষ।
মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু জানান, আগুনে দোকানঘর ও মালামাল পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনকে তাদের সহযোগীতায় এগিয়ে আসান জন্য তিনি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com