শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

রাণীশংকৈলে পৌর মেয়রের উদ্দ্যেগে বৃক্ষ রোপন

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৪.৫৩ পিএম
  • ৬৯৫ বার পড়া হয়েছে

মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকারের নেতৃত্বে এবং উপজেলা ও পৌর যুবলীগের উদ্দ্যোগে পৌরশহরের বিভিন্ন স্থানে ২০০০টি বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপন এবং জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পৌরশহরের পাঁচপীর কবরস্থানের সামনে পরিত্যক্ত স্থানে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন পৌর মেয়র আলমগীর সরকার।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশি বেশি করে গাছ রোপনের নির্দেশ বাস্তবায়ন এবং পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে কবরস্থানের পরিত্যক্ত জায়গা জুড়ে বিভিন্ন প্রজাতির এসব গাছ রোপন করা হবে।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হবে বলে তিনি জানান। তিনি আরোও বলেন, এই পাঁচপীর কবরস্থানের পূর্ব দিকের পরিত্যক্ত স্থানে পেয়ারা ফলের বাগান করা হবে। এ থেকে কিছু আয় আসতে পারে সেই আয় কবরস্থানের রক্ষানাবেক্ষণের কাজে লাগানো হবে।
এ সময় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান,মোঃ আলিফ,খোকন আহমেদ,কৌশিক মন্ডল, পৌর যুবলীগ সভাপতি মো: আলী, সম্পাদক গপেশ বসাক, পৌরসভার প্রধান সহকারী মোঃ ডালিম, ছাত্রলীগ নেতা তারেক আজিজ এবং পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগ সুত্রে জানা যায়, পৌরশহর ও ইউনিয়নের বিভিন্ন পরিত্যক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com