শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া গংরাই সম্পৃক্ত- কে এম খালিদ

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ১১.৪৯ এএম
  • ৭৮৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পেছনে কতিপয় বিপথগামী সেনাসদস্য জড়িত- এমন একটি কথা অনেকদিন ধরে সাধারণভাবে প্রচলনের চেষ্টা চলছে। এটি একেবারেই সত্য নয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া গংরা সম্পৃক্ত। চলতি বছরের এপ্রিল মাসে ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর পলাতক খুনি ক্যাপ্টেন মাজেদের সাম্প্রতিক প্রকাশিত ভিডিও সাক্ষাৎকার সেটিরই প্রমাণ বহন করে। প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসাবে অনলাইনে বক্তব্য রাখেন বিশিষ্ট সংস্কৃতিজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি। মূল আলোচক হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com