মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ বিএমএসএফ-বন্দর জোন কমিটির উদ্যোগে- জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়। বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম.এ হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায়ে শোক দিবসের সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি কে.এম. রুবেল, জেলা সদস্য-মোঃ নাছির উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন সিঃসহ-সভাপতি জাফর ইসলাম জাহেদ,যুগ্ন সম্পাদক-মোঃ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক-মুস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক-এম.এ দাউদ,অর্থ সম্পাদক-আপাদুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- জুয়েল রানা,আবুল খায়ের,রতন মল্লিক,ফারুখ, স্বপন প্রমুখ। বক্তারা বলেন,স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার কে১৫আগষ্ট কিছু কুচক্রি মহলের ইন্দনে জনঘন্যতম ভাবে হত্যা করে দেশ কে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু যোগ্য উত্তরসূরি হিসেবে জননেত্রী,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী স্বাধীন বাংলা কে উন্নয়ন সমৃদ্ধি করে গড়ে তোলতে চেষ্টা করে যাচ্ছেন। আসুন আমরা ও তাঁর সাথে সহায়তা করে উন্নত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখি। পরিশেষে তবারুক বিতরণ করে সভা সমাপ্তি ঘটে।