শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

লক্ষ্মীপুরের আবারো করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু!

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৮.২৯ পিএম
  • ৬৪৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে তিনজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হলো।
এর আগে ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা করোনায় মারা যান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ আগস্ট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল এর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আজ অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com