মোঃ শরিফুল ইসলাম (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি:সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীর পালনে মিলাদ ও দোয়ার আয়োজন করেন কুমিল্লা কুমিল্লা দেবীদ্বার ইন্টারন্যাশনালঅক্সফোর্ড স্কুলে এন্ড কলেজে। সকাল ৯ টায় স্কুলের শিক্ষক রোমে স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জাম’র পবিত্র কুরআন তিলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। পরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ’র সদস্য মোহাম্মদ আলী মোল্লা, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম,মোঃ সুমন। সিনিয়র সহকারী শিক্ষক মারুফ আহমেদ’র সন্ঝালনা সমাপনী বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজে’র নবাগত ভাইস প্রিন্সিপাল ইয়াকুব আলী। পরে বিশেষ দোয়ার মধ্যে দিয়ে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।