সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৩.৪২ পিএম
  • ৪১১ বার পড়া হয়েছে

রাজিব তাজ ঃ ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা হলো একটি দ্বীপ অঞ্চল এলাকা। এই দ্বীপ অঞ্চল এলাকার মধ্যে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন হলো নদীর খুব সন্নিকটে। আর এই দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে একটি মাত্র প্রাইমারী স্কুল মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এখন প্রায় নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে স্কুলটি । স্কুলের ৩ টি পিলার এখন প্রায় নদীর মধ্যে।

এতে করে নষ্ট হয়ে যাবে শত শত শিক্ষার্থীদের জীবন।<br> অক্ষরজ্ঞ্যান টুকোর ছিটেফোঁটা পাবে না গ্রামের কোমলমতি শিশুরা। চর অঞ্চলে বসবাস করায় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে দূরবর্তী স্থানে পড়াশোনা করার জন্য সুযোগ হয় না সকলের, বাবা মায়ের আাশা নিজের ছেলে মেয়ে বাড়িতে থেকে অক্ষরজ্ঞ্যান শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু ভাগ্য তা হতে দিচ্ছে না প্রকৃতি কেড়ে নিয়ে যাচ্ছে শত শত শিক্ষার্থীদের স্বপ্ন শত শত বাবা মায়ের স্বপ্ন।

স্কুল টি নদীর গর্ভে বিলীন হওয়ার কারণে অন্য কোথায় গিয়ে পড়াশোনা করানোর মতো আর্থিক অবস্থা নেই বেশিরভাগ পরিবারের, আর আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে এমনিতেই পড়াশোনা ছেড়ে দিতে হবে অনেক শিক্ষার্থীর। এদিকে স্কুল টি রক্ষার জন্য জিও ব্যাগ দিয়ে বাধ প্রকল্পের প্রচেষ্টা চলছে, নদীর স্রোত ও পানির গতিবেগ যেকোন মূহুর্তে পুরো স্কুল তার গর্ভে নিয়ে যেতে পারে, আতঙ্কে এলাকাবাসী।

এলাকাবাসীর সাথে কথা বললে জানান আমাদের ছেলে মেয়েদের মানুষ করার মতো একটাই শিক্ষা প্রতিষ্ঠান ছিলো এখন সেটা নদীর গর্ভে বিলীন হয়তো হয়ে যাবে। শুধু তাই না আামাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ ভেঙ্গে গেলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com