শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওয়ারী এলাকার লকডাউন তুলে নেয়া হয়েছে

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৩.৪৮ পিএম
  • ৬৯২ বার পড়া হয়েছে

রাজধানীর ওয়ারী এলাকার লকডাউন শুক্রবার রাত ১২টা থেকে তুলে নেয়া হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোন নির্দেশনা না থাকায় এবং প্রথম ও দ্বিতীয় সপ্তাহ’র তুলনায় করোনা সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এলাকায় মাইকিং করা হচ্ছে যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে।
মাস্ক পরিধাণসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলো থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ঘোষণা দেয়া হচ্ছে।
এছাড়াও লকডাউন এলাকায় করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে প্রয়োজনীয়তা অনুভব করলে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
করোনার বিস্তার রোধে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে পুরান ঢাকার ওয়ারী ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হয়। শুক্রবার রাত ১২টায় এই লকডাউনের মেয়াদ শেষ হয়।
গত ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মোট ৩০৯ জন করোনা টেস্ট করিয়েছেন এবং এরমধ্যে ৮০ জন কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com