বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে নৃত্যশিল্পী সংস্থার ‘নৃত্যজ্যোতি ২০২৬’ প্রতিযোগিতার নৃত্যশিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে অভিনেতা সোহেল খান মারা গেছেন বকুলপুর’ সিজন-৩ বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য ও শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে’: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

কুমিল্লা চান্দিনার কৃতি সন্তান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৮.৩৬ পিএম
  • ৭৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি  : কুমিল্লা চান্দিনা উপজেলার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবারে স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়োগ পত্র জারি করেন। করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডিজি ডা.আবুল কালাম আজাদ ২১জুলাই পদত্যাগ করলে অধ্যাপক ডা.আবুল বাশার মোহাম্মদ খোরশীদ আলম কে স্বাস্থ্য অধিদপ্তরের ৩৭ তম নতুন মহাপরিচালক(ডিজি)পদে নিয়োগ প্রদান করা হয়।

তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে ১০তম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ডা.খোরশেদ আলম ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগ যোগদান করেন এছাড়াও তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সেক্রেটারী হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com