সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

আমেরিকায় ফ্লোরিডার পুলিশ কর্মীর তৎপরতায় প্রাণে রক্ষা পেল এক শিশু

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ২.১২ পিএম
  • ১০১৭ বার পড়া হয়েছে

আমেরিকায় ফ্লোরিডার পুলিশ কর্মীর তৎপরতায় প্রাণে রক্ষা পেল এক শিশু। না হলে হাঙরের পেটেই চলে যেতে পারত শিশুটি। এমনই একটি ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি পোস্ট হয়েছে আমেরিকায় ফ্লোরিডার কোকো বিচ পুলিশ অ্যান্ড ফায়ার’-এর ফেসবুক পেজে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে নীল সমুদ্রের জলে একের পর এক ছোট ছোট ঢেউ এগিয়ে আসছে। আর সেই জলে ক্যামেরা যেন বিশেষ কিছু একটাকে অনুসরণ করার চেষ্টা করছে। একটু পরেই অবশ্য পরিষ্কার হয়ে যায়, সেটি একটি হাঙর। যার পিঠের ও লেজের পাখনার খানিকটা জলের উপরে দেখা যাচ্ছে।
অগভীর জলেই ঘুরে বেড়াচ্ছিল হাঙরটি।
আর তার কাছেই সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল একটি বাচ্চা ছেলে। যিনি ক্যামেরায় হাঙরটির গতিবিধি রেকর্ড করছিলেন তিনি ছাড়াও অন্তত আরও একজন ছিলেন সেখানে। তিনি এক পুলিশ কর্মী অড্রিয়ান কোসিকি। যিনি হাঙরটির উপস্থিতি বুঝতে পেরেই ওই বাচ্চাটিকে টেনে সরিয়ে আনেন। হাঙরটি তার দিকেই এগোচ্ছিল।
সময় মতো পুলিশ কর্মী ওই বাচ্চাটিকে জল থেকে সরিয়ে না নিয়ে এলে হাঙরের আক্রমণে তার প্রাণ পর্যন্ত যেতে পারত। অফ ডিউটি ওই পুলিশ কর্মীর সবাই প্রশংসা করেছেন। তিনি না থাকলে ওই শিশুটির কী হত তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন নেটাগরিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com