রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

আজ থেকে আপিল বিভাগের ভার্চুয়ালি বিচারকার্যক্রম শুরু

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৩.৩৪ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

আজ রোববার থেকে সপ্তাহের সব কার্যদিবসে আপিল বিভাগের ভার্চুয়ালি বিচারকার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত আপিল বিভাগের বিচারকাজ পরিচালিত হবে। সে অনুযায়ী আজ সকাল ১০ টা থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আজ আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ১৪০ টি মামলা রয়েছে।
এর আগে ১৩ জুলাই করোনা মহামারীর মধ্যে প্রথমবার ভার্চুয়াল আপিল বিভাগ বসেছিল। তখন সিদ্ধান্ত ছিল সপ্তাহে শুধুমাত্র দুই দিন বসবে। এরপর গত ১৪ জুলাই এক সিদ্ধান্তে সপ্তাহে সব কার্যদিবস অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিচারকাজ পরিচালনা করার কথা জানানো হয় । সেই সিদ্ধান্ত মোতাবেক আজ ১৯ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
চলতি বছরের গত ১২ মার্চের পর সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়। এর মধ্যে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হওয়ায় আদালতও বন্ধ হয়ে যায়। এরপর গত ২৬ এপ্রিল ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয়া হয়। এ জন্য সুপ্রিমকোর্টের রুলস কমিটি পুনরায় গঠন ও ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য প্রয়োজনীয় আইনি প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। সে দিন প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কনফারেন্সে সংযুক্ত ছিলেন সুপ্রিমকোর্টের উভয় বিভাগের ৮৮ জন বিচারপতি।
এ অবস্থায় গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। দুই দিন পর গত ৯ মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমতে হাইকোর্ট বিভাগ, সময়, প্র্যাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে। পরে গত ১০ মে ভিডিও কনফারেন্সে সব বিচারপতির সাথে বৈঠকের পর (ফুলকোর্ট) ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত হয়। ওই অধ্যাদেশের পর নিম্ন আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল বিচারকাজ চলে। পরে গত ৮ জুলাই বিলটি সংসদে পাস হয়।
গত ১২ জুলাই আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে দুই দিন (সোম ও বৃহস্পতিবার) ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকাজ চলবে। সে অনুসারে প্রথমবারের মতো গত ১৩ জুলাই ভার্চুয়ালি বসেছিলেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। পরদিন গত ১৪ জুলাই আরেকটি বিজ্ঞপ্তি জারি করে আপিল বিভাগ। এতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনা সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) ও অত্র কোর্ট প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে স্বাভাবিক বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com