বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সাহেদের স্বাক্ষরিত ৪৮টি চেকসহ এমডি’র ভায়রা ও গাড়ি চালক আটক

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৪.৩৮ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাহেদের স্বাক্ষরিত ৪৮টি চেকসহ রিজেন্ট এমডি’র ভায়রা ও গাড়ি চালককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী ও চালক মাহমুদুল হাসান। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাইভেটকার তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মূখপাত্র (পরিচালক) লে. কর্নেল আশিক বিল্লাহ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দীনকে আটক করে। এ সময় তার কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮টি চেক ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরণী শাখার একটি চেক বই পাওয়া যায়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃত গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মণবাাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা। প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com