শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

সারাদেশে আদালত গুলোতে প্রায় ৩৭ লাখ মামরা বিচারাধীন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১১.৫৮ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

উচ্চ আদালতসহ বর্তমানে সারাদেশের আদালত গুলোতে প্রায় ৩৭ লাখ মামরা বিচারাধীন রয়েছে। আদালতের মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করার পরেও দেশে মামলা জট দিন দিন বেড়েই চলছে।

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের বিচারাধীন মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টিতে।

বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি।

সুপ্রিমকোর্ট থেকে পাঠানো পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন আছে ২৩ হাজার ৬১৭টি মামলা। আর হাইকোর্ট বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৬৮টি মামলা। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি। সব মিলিয়ে উচ্চ আদালতসহ সারাদেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি।

এদিকে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে মামলা দায়ের হয়েছে ৯ হাজার ৪৭৮টি এবং এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৩০৩টি মামলা।

হাইকোর্ট বিভাগে দায়ের হয়েছে এক লাখ ৭ হাজার ৫৬৮টি এবং এ সময়ে নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ২৭৫টি মামলা। আর সারাদেশের অধস্তন আদালতগুলোতে এ সময়ে মামলা দায়ের হয়েছে ১৪ লাখ ২৮ হাজার ৭২৪টি এবং এ সময়ে নিষ্পত্তি হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৩৫৭টি মামলা।

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, একমাত্র হাইকোর্টে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হয়েছে। এছাড়া অন্য আদালতগুলোতে দায়েরের তুলনায় নিষ্পত্তি কম হওয়ায় মূলত মামলার জট বেড়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com