মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদের বিশেষ নাটক ‘প্রিয় যোগাযোগ’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯.৪৩ পিএম
  • ৮০৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ রাতে বাড়ি থেকে পালিয়ে হলো তাদের ‘প্রিয় যোগাযোগ’ মাঝ রাতে শহরের রাস্তায় অস্থির হয়ে অপেক্ষা করছে জুলি। ট্যাক্সি এসে নির্দিষ্ট লোকেশনে পৌঁছায়। কিন্তু জুলি যার বাসায় এসেছে তাকে ফোনে পাওয়া যায় না। এরপর মিরপুর এক মেয়েদের হোস্টেলের সামনে এসে জুলি ফোন করে তার বান্ধবী সামিয়াকে। সামিয়া জানায় এখন কোনোভাবেই তার হোস্টেলের গেট খুলবে না। কিন্তু জুলি তো এখন বাসায় ফিরতে পারবে না। জুলি এখন কি করবে? এবার কথা বলে ট্যাক্সি চালক তরুণ রাফসান। সে জুলির কাছে জানতে চায় যে জুলি এখন কি করবে? এই পরিস্থিতিতে রাফসান জুলিকে দুটি অপশন দেয়। এক রাফসানের বাসায় যাবার এবং দুই হাসপাতালে যাবার জন্য। রাফসানের ভাষ্যমতে হাসপাতাল এই শহরের সব থেকে নিরাপদ জায়গা। তাদের মধ্যে টুকটাক আলাপ হয়। একটা সময়ে জুলি রাফসানকে তার পালানোর কারন শেয়ার করে। রাফসানও বলে তার ব্যাক্তিগত নানা যুদ্ধ ও টিকে থাকার গল্প। জুলি মনে মনে ভাবে এই মানুষটির সাথে তার আরও আগে দেখা হতে পারতো। রাফসান মনে মনে ভাবে জুলিকে তার এতো সহজ মনে হয় কেন? এতো আপন লাগে কেন? এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় যোগাযোগ’। এভাবে গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে হয় এক জোড়া মানব-মানবীর ‘প্রিয় যোগাযোগ’। ঈদুল আযহা উপলক্ষে নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটি রচনা করেছেন সেতু আরিফ। নাকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মাসুম বাসার প্রমুখ। নাটকটির র্নিবাহী প্রযোজক মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার। নির্মাতা সূত্রে জানা গেছে আসছে ঈদের বিশেষ নাটক হিসেবে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com