মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সচেতনতামূলক বিজ্ঞাপনে আইএম ডিজিটাল, নির্মাতা ওশিন

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১২.৩৬ এএম
  • ১৫৪২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ আল সামাদ রুবেল বিজ্ঞাপনকে আমাদের সামাজিক ভাষায় কর্পোরেট আখ্যা দিলেও সামাজিক দায়বদ্ধতার জায়গায় বিজ্ঞাপন কখনো কখনো বড় দায়িত্ব পালন করে। যেমন এই করোনাকালে বিজ্ঞাপন কেবলই বিজ্ঞাপন হিসেবে নিজেকে আবদ্ধ করে রাখে নি৷ তরুণ নির্মাতাদের মেধায় এবং টিমওয়ার্কের মাধ্যমে মানুষকে সচেতন করতে বড় ভূমিকা পালন করছে। তেমনই একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন। বিজ্ঞাপনী সংস্থা আইএম ডিজিটাল এর মাধ্যমে এবারই প্রথম টিভিসি নির্মাণ করেন ওশিন। করোনা মহামারীর মধ্যেও সামাজিক দায়বদ্ধতা থেকে, মানুষকে সচেতন করার জন্যে রূপচাঁদা প্যাকেজড ফুড অ্যাওয়ারনেস নামক বিজ্ঞাপনটি সম্প্রতি নির্মাণ করেন৷ সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই তিনি ও তার টিম কাজটি ভালোভাবেই সম্পর্ণ করেন৷ এ বিষয়ে নির্মাতা বলেন, অনলাইনের জন্য এতদিন বিজ্ঞাপন নির্মাণ করলেও এটাই আমার প্রথম টেলিভিশন বিজ্ঞাপন। করোনার এই সময়ে জনসাধারণের জন্য সচেতনতামূলক বিজ্ঞাপনটি নির্মাণ করি৷ এই বিপজ্জনক সময়ে কাজটি করেছি সম্পূর্ণ দায়বদ্ধতার জায়গা থেকে। এদিকে বিজ্ঞাপনী সংস্থা আইএম ডিজিটালের সিইও আরমান ইসতিয়াক অয়ন বলেন, এটি আমাদের করোনার সময়ের ৮তম কাজ। করোনার এ সময়ে রূপচাঁদার সচেতনতামূলক একটি বিজ্ঞাপন ছিলো। ভালোভাবেই ফুলস্ক্রিন ফিল্মস এর প্রত্যেকে স্বাস্থ্যসচেতন হয়ে কাজটি শেষ করেছে৷ এমন একটি কাজ করতে পেরে ভালো লাগছে৷ বিশেষ করে মহামারীর এ সময়ে জনসচেতনতামূলক বিজ্ঞাপন মানুষকে স্বাস্থ্য সচেতন করতে সচেষ্ট হয়। সে কারণে এটি নিঃসন্দেহে আমাদের সামাজিক দায়বদ্ধতার কাজে খানিকটা হলে অংশ গ্রহন করা হয়েছে৷ আমরা আশা করি ভবিষ্যতেও এরকম সচেতনতামূলক কাজ আমরা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com