বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

উত্তরায় ভুয়া পুলিশ সেজে ছিনতাই করার সময় একজন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২.৫৫ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ভুয়া পুলিশ সেজে ছিনতাই করার সময় একজনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম, মোঃ নাছির (৪৩)। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে। ঢাকায় তিনি আশুলিয়া থানার খেজুরবাগান এলাকায় বসবাস করতেন।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ভুয়া ওয়াকিটকি, পুলিশের পোশাক পরিহিত এককপি ছবি ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

১০ জুলাই, ২০২০ সকাল ১০.০০ টায় আজমপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মনিরুল হক ডাবলু  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোঃ রুয়েল মিয়া নামক এক ব্যক্তি উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের একটি বাসায় কাজ করেন। ঘটনার দিন তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তিনি নওয়াব হাবীবুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে তাকে ডাক দিয়ে দাঁড় করান ভুয়া পুলিশ পরিচয় দানকারী নাছির। নাছির তার হাতে থাকা ওয়াকিটকি ও পুলিশের পোশাক পরিহিত ছবি দেখিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলে-“তুইতো মাদকসেবী, গাঁজা খাস”। এই কথা বলে রুয়েলের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং চর থাপ্পর মেরে সোজা সামনের দিকে চলে যেতে বলেন।

তিনি বলেন, রুয়েল মিয়া একটু সামনে এগিয়ে আশেপাশের লোকজনকে ঘটনার বিষয়ে বললে তারা সবাই নাছিরকে ছিনতাইকারী বলে ধর ধর করে চিৎকার করতে থাকে। দৌড়ে পালানোর সময় আজমপুর মোড়ে ডিউটিরত উত্তরা পূর্ব থানা পুলিশ নাছিরকে গ্রেফতার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com