শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

নমুনা পরীক্ষা ছাড়াই ভূয়া প্রতিবেদন তৈরির অভিযোগে রিজেন্ট হাসপাতালের ৮ জন আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৭.২০ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ছাড়াই ভূয়া প্রতিবেদন তৈরির অভিযোগে বেসরকারী রিজেন্ট হাসপাতালের ৮ জন কর্মচারী-কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার রাতে এ হাসপাতালের উত্তরা ও মিরপুরের পৃথক শাখা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।
র‌্যাব সূত্রে জানা যায়, রোগীদের কাছ থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে টেস্ট ছাড়াই কম্পিউটারে মনগড়া রিপোর্ট প্রস্তুত করে সরবরাহ করতো রিজেন্ট হাসপাতাল লিমিটেডের উত্তরা শাখা।
এদিকে সোমবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির উত্তরা শাখার ল্যাবে গিয়ে অনিয়মের এমন চিত্র দেখতে পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন এলিট ফোর্স র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানে দেখা যায়, করোনা টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দিতো রিজেন্টের উত্তরা শাখা। এ সময় ভুয়া করোনা রিপোর্টের অসংখ্য নথি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়সহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গনমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে দেখেছি তারা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করেছে। সংগৃহীত অসংখ্য নমুনার মধ্যে তারা মাত্র ৪২ টি নমুনা পরীক্ষা করেছে। এর বাইরে অনেক নমুনা পরীক্ষা না করেই করোনা ‘নেগেটিভ-পজিটিভ’ রিপোর্ট দিয়েছে। প্রাথমিকভাবে ২৬ জনের নমুনা পেয়েছি, যেগুলো পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি।
তিনি আরও বলেন, উত্তরা হাসপাতাল ভবনের পাশের ভবনে রিজেন্টের আইটি শাখা। সেখানেই নমুনা সংগ্রহের ভূয়া রিপোর্ট তৈরি করা হচ্ছিলো। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
মনগড়া রিপোর্ট তৈরি ছাড়াও রোগীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য-প্রমাণ পেয়েছে র‌্যাব। হাসপাতালটিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুধু ভর্তি রোগীদের করোনা টেস্ট ও চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হলেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছিল। উদ্ধার করা ভুয়া রিপোর্টের অধিকাংশ নমুনাই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছিল। করোনার পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও রোগীদের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আদায় করতো বলে প্রমাণ পাওয়া গেছে।
রিজেন্টের উত্তরা শাখায় অভিযান চলাকালে হাসপাতালটির মিরপুরের শাখা ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। পরে সেখানেও অভিযান চালায় র‌্যাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com