শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

সিলেটে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ১.৩৩ পিএম
  • ৭৮৩ বার পড়া হয়েছে

সিলেটে নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘শুক্রবার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের প্রতিবেদন পজেটিভ আসে।’

অন্যদিকে, শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের চারজন।

শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার চারজন। এর মধ্যে সিলেটের ২৭৩৯, সুনামগঞ্জের ১০৩৭, হবিগঞ্জের ৭২২ এবং মৌলভীবাজারের ৫০৬ জন রয়েছেন।

এ পর্যন্ত বিভাগের সিলেটে ৬৩, মৌলভীবাজারে পাঁচ, সুনামগঞ্জে সাত এবং হবিগঞ্জে ছয়জন মারা গেছেন।

শুক্রবার পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ১৫৮৪ জন। এর মধ্যে সিলেটে ৪৮১, সুনামগঞ্জে ৫৭৫, হবিগঞ্জে ২৭২ এবং মৌলভীবাজারে ২৫৬ জন আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com