রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বিজিবি মোতায়েন আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪.৩১ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মনিরুলের দুই শ্যালককেও আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়। শায়লা ফারজানার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  ২০২৪ সালের পট পরিবর্তনের পরে  ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com