রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন গ্রেফতার কাঠের ট্রলারে সেন্টমার্টিন ছাড়লেন আটকে পড়া ৭ শতাধিক পর্যটক দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আজ সশস্ত্র বাহিনী দিবস ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদপ্তরের

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬.১৫ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

আগামী বছরের জুনে ঘরের মাঠে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৮ তম আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি ঝালিয়ে নিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির এই উদ্যোগে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি তুলে ধরে বিসিবি। তবে সিরিজটির সময়সূচি নিয়ে শুরুতে খানিকটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এদিকে বিসিবির কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, নাকভির উল্লেখ করা সময়টি সঠিক নয়। মূলত বিশ্বকাপ নয়, ২০২৭ এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে সিরিজটি আয়োজন করতে চায় বাংলাদেশ।

আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি এবং দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে, তাই এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যাচ্ছে না। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আমাদের জানাবে।’

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে ফাইনালে খেলে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com