শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

 বিতর্কিত একটি সপ্তাহ পেছনে ফেলে রোববার পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলে লা লিগায় রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

সোমবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্পের জন্য হেরে যান ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। এরপর চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে রসিকতা করা একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইতে হয় তাঁকে।

এই ঘটনার জেরে চলতি সপ্তাহের শেষে স্পেনের অন্যান্য ম্যাচের পাশাপাশি রিয়াল মাদ্রিদের ম্যাচটিও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়নি।

কালকের ম্যাচে জুড বেলিংহ্যাম ও ইয়ান দিয়োমান্দেও গোল করেছেন। এ জয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে ধরে রেখেছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতেছে হোসে মরিননিওর দল। নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

মাত্তেও প্রাত্তির সামান্য বিপক্ষে পেনাল্টি আদায় করে ১১ মিনিটে সার্দিনেরো স্টেডিয়ামে স্পট কিক থেকে জোরালো শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। চলতি মৌসুমে লিগে এটি ২৭ বছর বয়সী এমবাপ্পের ১২তম গোল। গোলদাতাদের তালিকায় বার্সেলোনার রাফিনিয়ার পেছনে রয়েছেন তিনি। রাফিনিয়ার গোল ১৫টি।

এগিয়ে থেকে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল। আরদা গুলারের দারুণ পাসে ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

২০২৩ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এটি বেলিংহ্যামের ৫০তম গোল।

এমবাপ্পের পাস থেকে তৃতীয় গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি গুলার। তবে বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় দিয়োমান্দে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো খেলতে থাকে স্বাগতিক রেসিং। রিয়ালকে রক্ষণে ঠেলে দেয় তারা। পরে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল এবং একের পর এক গোলের সুযোগ তৈরি করে। এমবাপ্পের একটি শট পোস্টে লাগে। বেলিংহ্যামের আরেকটি প্রচেষ্টা রুখে দেন রেসিং গোলরক্ষক হুলেন আগিরেজাবালা।

অরেলিয়ান টিচুয়ামেনির হ্যান্ডবলে পেনাল্টি পায় রেসিং। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

যোগ করা সময়ে বেলিংহ্যামের দ্বিতীয় গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। গোল করার আগে তিনি অফসাইডে ছিলেন। দূর থেকে এন্ড্রিকের নেওয়া শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

১৪ মৌসুম পর লা লিগায় ফেরা রেসিং পয়েন্ট তালিকার ১৬তম স্থানে রয়েছে। চলতি মৌসুমে ঘরের মাঠে এটাই তাদের প্রথম পরাজয়।

এর আগে ষষ্ঠ স্থানে থাকা সেভিয়া গেতাফের মাঠে ৩-১ গোলে হেরেছে। এ জয়ে টেবিলের মাঝামাঝিতে উঠে এসেছে গেতাফে।

মৌসুমের বাজে শুরুর পর সেফটি জোন থেকে মাত্র এক পয়েন্ট দূরে উঠে এসেছে ১৯তম স্থানে থাকা ভ্যালেন্সিয়া। উমর সাদিকের দারুণ গোলে এলচেকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।

অন্যদিকে সান মামেস স্টেডিয়ামে জমজমাট বাস্ক ডার্বিতে পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে সপ্তম স্থানে থাকা অ্যাথলেটিক বিলবাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com