রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার ৪ দিনের রিমান্ডে পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান : রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় :স্বরাষ্ট্রমন্ত্রী নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা।

গতরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা। এই জয়ে অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নেয় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা শীর্ষে উঠায় রোমাঞ্চিত দলের অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, ‘দশ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা সত্যিই অসাধারণ। দল হিসেবে আমাদের পারফরমেন্সের উন্নতি ফুটে উঠেছে। আমরা নিজেদের মান যতটা সম্ভব উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দল হিসেবে এই মাইলফলক, এই অর্জন আমরা উদযাপন করব।’

সিরিজের শেষ টেস্টের আগে র‌্যাঙ্কিংয়ে তালিকায় অস্ট্রেলিয়া শীর্ষে এবং দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে ছিল। শেষ টেস্ট জিতলে বা ড্র হলে, শীর্ষ স্থান ধরে রাখতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু শেষ টেস্টে হেরে আড়াই বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালো অসিরা। ২০২৪ সালের মে’তে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া।

১২৪ রেটিং নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ১২২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।

এর পরের তিনটি স্থানে আছে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। তিন দলেরই রেটিং কাছাকাছি। কিউইদের ১০৬, টিম ইন্ডিয়ার ১০৫ ও ইংল্যান্ডের ১০২ রেটিং আছে।

৭৭ রেটিং নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ২ রেটিং কম নিয়ে সপ্তম স্থানে আছে শ্রীলংকা। এরপর অষ্টম থেকে দশম স্থানে আছে যথাক্রমে- ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং), পাকিস্তান (৭১ রেটিং) এবং জিম্বাবুয়ে (১৭ রেটিং)।

র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও শীর্ষ স্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে অসিরা। ১৩ ম্যাচে ৯ জয়, ৪ হারে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট আছে তাদের।

তবে তৃতীয় থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের।

অস্ট্রেলিয়ার পতনে টেবিলের শীর্ষে উঠেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে এখন কিউইরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com