শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮.৪৮ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

 স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৪০ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, বরিশালে ২১৩, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেটে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেলেও মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। এরপর অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা চরম রূপ নেয়, যেখানে এক মাসেই রেকর্ড ১৭৪ জনের মৃত্যু হয়। আর চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৩৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com