শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮.০৭ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাস থামিয়ে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা ছয়জন আরোহী। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন। চিকিৎসাধীন মাহমুদুল হক বলেন, বাসা থেকে নিজের মাইক্রোবাসে তিনি রামুর দিকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি তার গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে একে একে তিনটি গুলি ছোড়া হয়। একপর্যায়ে মাথায় গুলি করার চেষ্টা করা হলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেন মাহমুদুল।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আমাদের টিম সেখানে কাজ করছে। আমরা একটি মোটরসাইকেল জব্দ করেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com