সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫ নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা হত্যা: দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে মিরপুরে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলায় সাড়ে ১০ হাজার আসামি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা নিহত ২৪ গত এক দিনে হামের উপসর্গ ঝরল আরও ৩ প্রাণ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা নিহত ২৪

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬.১৩ পিএম
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র হ্যালোইন উৎসব ঘিরে ব্যাপক সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে ও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে এসব ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্র জুড়ে হ্যালোইন উৎসব ঘিরে সহিংসতায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন বলে পুলিশের বিভিন্ন বিবৃতিতে জানানো হয়েছে।

এর মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) ভোরে তিনটি পৃথক গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

সংবাদমাধ্যম বলছে, গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বন্দুক সহিংসতার একাধিক ঘটনা ঘটে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, এনবিসি এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যের ভিত্তিতে অন্তত ২৪ জনের মৃত্যু ও ৯৪ জনের আহত হওয়ার সংখ্যা জানা গেছে।

ডালাসের ডিপ এলাম এলাকাটি শহরের বিনোদন এলাকা হিসেবে পরিচিত। সেখানে বার, রেস্তোরাঁ, সংগীত পরিবেশনার স্থান এবং নাইটক্লাব রয়েছে। হ্যালোইন উপলক্ষে স্থানীয় সময় গত শনিবার রাতেও বিপুলসংখ্যক মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন।

ডালাস পুলিশ বিভাগের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, প্রথম ঘটনা ঘটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে রাত ১২টা ২০ মিনিটে। দ্বিতীয় ঘটনা ঘটে রাত ১টা ০৫ মিনিটে মেইন স্ট্রিটের ২৬০০ ব্লকে। আর তৃতীয় গুলিবর্ষণ হয় রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে।

ডালাস পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে চারজন মারা যান এবং ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে জরুরি চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। অন্যরা নিজেরাই চিকিৎসা নিতে হাসপাতালে পৌঁছান।

টেক্সাসে গুলির এই ঘটনাগুলো ছিল হ্যালোইন ঘিরে সহিংসতার ধারাবাহিকতার অংশ। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে গুলির ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, দেশজুড়ে হ্যালোইন উদ্‌যাপনের সময় এসব সহিংসতা ঘটে। এই উৎসবে মানুষ নানা সাজে বাইরে বের হন; পাশাপাশি মদ্যপান ও মাদক গ্রহণের ঘটনাও থাকে। বিশেষজ্ঞদের মতে, এসবের সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা যুক্ত হলে সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে।

ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, হ্যালোইন উপলক্ষে আগেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল। ফলে গুলির খবর পাওয়ার পর কাছাকাছি থাকা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্তের কথাও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com