পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২ টায় হোটেল নায়রীতে এক আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান। জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।
সভার সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম মোল্লা।
এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কয়েকজন সদস্য নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করেছি এবং নেতৃত্ব দিয়েছি। এরই ধারাবাহিকতায় আজকে পুর জেলা জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম এ জায়গায় এসে পৌঁছেছে বর্তমানে অনেক সদস্যের পরিবার। তবে নির্বাচনে আমরা কাঙ্খিত ফলাফল পাইনি কারন আমাদের ঐক্যের অভাব ছিল। আগামী দিনে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফরমের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।