সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫ নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা হত্যা: দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে মিরপুরে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলায় সাড়ে ১০ হাজার আসামি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা নিহত ২৪ গত এক দিনে হামের উপসর্গ ঝরল আরও ৩ প্রাণ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গত এক দিনে হামের উপসর্গ ঝরল আরও ৩ প্রাণ

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬.১১ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৫৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৫৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।  সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত এক দিনে ১ হাজার ৪৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে।

এ ছাড়া গত একদিনে নতুন করে ৫৬ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৯৯১ জন হামে আক্রান্ত হয়েছে।

তাছাড়া গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com