বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হাতে  ব্যবসায়ী খুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩.৫৯ এএম
  • ১৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ- লক্ষ্মীপুরে খোরশেদ আলম (৪৫) নামের এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খোরশেদ ওই এলাকার খান বাড়ির রুহুল আমিনের ছেলে। সে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
তার মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করতেন। মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা
নিহতের স্ত্রী মুক্তা জানান, তার স্বামী মাটি ব্যবসার সাথে জড়িত। মাটি ব্যবসা নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের সাথে তার স্বামীর বিরোধ সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে ওই গ্রুপটি তার স্বামীকে হুমকি দিত। তারাই তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তারাও এখন নিরাপদ নয়। তাদেরকেও হত্যার শঙ্কা করছেন তিনি।
তবে কারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাননি তিনি।
সদর হাসপাতাল সূত্র জানায়, খোরশেদ আলমের বুকে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করা শুরু করেছে। আমরা আশাকরি দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com