বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ বিমান এমডির নির্দেশে বলাকায় ২১ দিন সাংবাদিক প্রবেশে বাধা! বিমানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাটজা ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : শেখ রবিউল আলম। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩.০৬ এএম
  • ১৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সমাবেশের সভাপতিত্ব করেন, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। সে সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায় তানজিদ হাসান শাওন, রিয়াজ সরদার, সালমান জাকির।

এ সময় ৭টি উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব ও ৪টি পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদলের প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই যুবদলকে শক্তিশালী করে দক্ষিণ এশিয়ার অন্যতম যুব সংগঠনে রূপ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পিরোজপুর জেলা যুবদল কাজ করে যাচ্ছে। আগামী দিনে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর মিশন ও ভীষণ বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে পিরোজপুর যুবদল কাজ করে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com