মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২

প্রথমবারের মতো ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪.৪৮ এএম
  • ১৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-সারদীয় দুর্গা পুজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ‘ব্যান্ড টিম বৃষ্টি’। তারা মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে আসামের উদ্দেশে রওয়ানা দেবে আগামীকাল ২১ অক্টোবর। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে প্রথম কনসার্টে অংশ নেবেন তারা।

পরপর কয়েকটি স্টেজ শো শেষে আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা। ধর্মীয় সংগীত, দেশজ সুর আর আধুনিক গানের মিশেলে টিম বৃষ্টি’র পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

অনুষ্ঠানে টিম বৃষ্টি আধুনিক ধর্মীয় গান পরিবেশনার পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন পারফর্ম করবে- যা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা ব্যক্ত করলেন টিম বৃষ্টি ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা। তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। দর্শকদের ভালোবাসা পেলে আমাদের সে স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি’।
টিম বৃষ্টি’র লাইনআপ হচ্ছে—বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (উকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি), তন্ময় দত্ত (বেজ গিটার)।

টিম বৃষ্টি’র ভোকাল বৃষ্টি দে বলেন, আমি চট্টগ্রাম পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরুটা করোনার সময়। তখন আমরা সবাই ঘরবন্দী। ঠিক সে সময়ই সমবয়সী ভাইদের নিয়ে আড্ডা জমে ওঠে। সে আড্ডার মূল বিষয়ই ছিল গান। গানের আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় গানের প্রোগ্রাম করি। ব্যান্ডের নামটি আশেপাশে ছড়িয়ে পড়ে তখন থেকেই। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, শুধু সামনের দিকে এগিয়ে চলা। গানকে বিস্তৃত করার জন্য সবাই মিলে টিম বৃষ্টি স্কুল অব মিউজিক নামে একটি গানের স্কুলও গড়ে তুলি। এভাবেই আমাদের চর্চা অব্যাহত রেখেছি আমরা। এরই মধ্যে উর্বশী গানের সিঁড়ি ও টিম বৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে বেশ কয়েকটি গানও মুক্তি পেয়েছে আমাদের ব্যান্ডের। তারমধ্যে মুখে বেশি কথা কইওনা, কত আপন, নিজেরে বাসিও ভালো এবং মেঘ পাহাড়ে অন্যতম’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com