বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬.৪৮ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৯ জন, লালবাগ বিভাগ ৭১ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৯ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৫৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৯৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ৯টি মোবাইলফোন, ১ টি মোটরসাইকেল, ১ টি চাকু, ৬১.৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com