বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬.৩০ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি একই সময়ে বরিশাল বিভাগে ১৯৪ জন, খুলনা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩, ময়মনসিংহ বিভাগে ৮৪, রাজশাহী বিভাগে ২১৭, রংপুর বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৯২ জন মারা গেছেন।

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com